| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা নদীতে টহলকালে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 688 বার পঠিত
পদ্মা নদীতে টহলকালে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশের একটি টহল দল পদ্মা নদীতে দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। এতে নৌফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীর অংশে এ ঘটনা ঘটে।

আহত অন্য পুলিশ সদস্যরা হলেন, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। সবাই লক্ষীকুন্ডা নৌফাঁড়িতে কর্মরত।

জানা যায়, নিয়মিত টহল ডিউটির সময় নৌফাঁড়ির দলটি হরিপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

পরে আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

হাসান/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪