| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁর চার খুন: তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 728 বার পঠিত
নওগাঁর চার খুন: তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২২ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং একাধিক তদন্ত সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। আলামত বিশ্লেষণ ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), তার বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।

মঙ্গলবার রাতে নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিলো। এ নিয়ে আগেও হুমকি দেওয়া হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা হামলা চালায়। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে মরদেহগুলো দেখতে পায় এবং পরে পুলিশকে খবর দেয়।

এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্ক বিরাজ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪