| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বস্তাবন্দি বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 521 বার পঠিত
বস্তাবন্দি বৃদ্ধার মরদেহ উদ্ধার

যশোর শহরের কোতোয়ালি মডেল থানার বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী সকিনা বেগমের (৬০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টায় দোকানে যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম বাসায় রান্না হয়নি জানিয়ে বাইরে খেয়ে নিতে বলে। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। রাত ১০টায় শহিদুল বাসায় ফিরে 

আরও পড়ুন-    

হাতুড়ি দিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল চাচা

রাত ১০টার দিকে বাসায় ফিরে আসেন শহিদুল। এ সময় মাকে না পেয়ে পুনরায় খোঁজ নিলে তার স্ত্রী জানান,  বাসায় ফেরেননি সকিনা বেগম। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করলে রাত সাড়ে ১২টায় বাসার সামনে একটি বস্তার মধ্যে সকিনা বেগমের লাশ দেখতে পান শহিদুল ও তার বোন শাহিদা বেগম।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪