| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 7906 বার পঠিত
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী, সন্তান ও স্বজনসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বাড়ির ভেতর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের আরও দুই সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতা কিংবা পরিকল্পিত হামলার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এফ এ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪