| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমামকে নিয়ে ধর্ষণ অভিযোগের নাটকীয় মোড়: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম: 08-05-2026 ইং
  • 145351 বার পঠিত
ইমামকে নিয়ে ধর্ষণ অভিযোগের নাটকীয় মোড়: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ফেনীর পরশুরাম উপজেলায় ধর্ষণ মামলায় এক মাসের বেশি কারাভোগের পর অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন মসজিদের ইমাম মোজাফফর আহমেদ। তদন্তে উঠে এসেছে, অভিযোগ করা সন্তানের জৈবিক পিতা তিনি নন, বরং ওই কিশোরীর আপন বড় ভাইই দায়ী।

২০২৪ সালের ২৪ নভেম্বর এক কিশোরীর মায়ের করা মামলায় স্থানীয় টেটরশ্বর জামে মসজিদের ইমাম ও খতিব মোজাফফর আহমেদকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে থাকা অবস্থায় কিশোরী সন্তান প্রসব করলে পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়।

পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, সন্তানের জৈবিক পিতার সঙ্গে ৯৯.৯৯ শতাংশ মিল রয়েছে কিশোরীর বড় ভাই মোরশেদের। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডিএনএ রিপোর্টে নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালত মোজাফফর আহমেদের নাম মামলা থেকে প্রত্যাহার করে। তবে কারাভোগ, সামাজিক অপমান ও আর্থিক ক্ষতির কারণে তিনি এখন ক্ষতিপূরণ ও ন্যায়ের দাবি জানিয়েছেন।

তার আইনজীবী জানান, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিলো এবং তিনি চাইলে এখন ক্ষতিপূরণের মামলা করতে পারেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪