| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 144167 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আনারুল ইসলাম (৪১), মো. আব্দুর রহিম (৩৪) ও মো. হারুন অর রশিদ (৩০)। তাদের সবার বাড়ি ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ পূর্ব শুখানপুকুরী এলাকায় অভিযান চালায়। এ সময় আনারুল ইসলামের বসতবাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের কাছ থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩৩ পিস।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

সুজন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪