| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 241143 বার পঠিত
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাইদ।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শফিকুল ইসলাম জানান, নিহত দুই যুবক সুপারি চুরি করতে গিয়ে ভারতের পরিহাট এলাকায় প্রবেশ করলে ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪