| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 242464 বার পঠিত
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে শুরুতে। পরে আরও কিছু কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪