| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মধুভাত’ খাওয়ার অভিজ্ঞতা ভক্তদের সাথে শেয়ার করলেন জয়া আহসান

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 4040 বার পঠিত
‘মধুভাত’ খাওয়ার অভিজ্ঞতা ভক্তদের সাথে শেয়ার করলেন জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তার সমসাময়িক কাজ, জীবনযাপন কিংবা খাদ্যাভ্যাস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ খাওয়ার অভিজ্ঞতা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের পর থেকেই জয়ার মধুভাত খাওয়ার ধরণ এবং খাবারটি নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে বেশ আলোচনা। 

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সেজে টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। টেবিলের ওপর মাটির পাত্রে চমৎকারভাবে সাজানো রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। 

জয়া জানান, অনেক নাম শুনলেও এবারই প্রথম তিনি এই বিশেষ খাবারটি চেখে দেখছেন। এটি মূলত এক ধরণের ফারমেন্টেড রাইস বা প্রক্রিয়াজাত মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ এবং মধুসহ আরও বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়। 

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪