| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীর সঙ্গে ব্রাইডাল শুটে নজর কাড়লেন পূর্ণিমা

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 6263 বার পঠিত
স্বামীর সঙ্গে ব্রাইডাল শুটে নজর কাড়লেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তার রূপের জাদুতে বুঁদ করে রেখেছেন নেটদুনিয়া। নব্বই দশক থেকে শুরু করে আজ অবধি তাঁর রূপ-লাবণ্য ও ফ্যাশন বরাবরই সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে বিচরণ করে চলা এই তারকাকে ভক্তরা ভালোবেসে চিরযৌবনা বলে অভিহিত করেন।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করেন এই নায়িকা,সেখানে দেখা যায় স্বামীর সঙ্গে এক মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।

পড়নে ছিলো হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাক, সঙ্গে মানানসই সবুজ পাথরের গয়না, কপালে টিকলি এবং পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে এক রাজকীয় আবহে। স্বামী আশফাকুর রহমানের সঙ্গে যুগলবন্দি হয়ে রোম্যান্টিক স্টাইলে পোজ নিচ্ছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের।

ভিডিওটি দেখা যায় পূর্ণিমার চিরযৌবনা রূপ লাবণ্য নিয়ে এক নেটিজেন লেখেন, হিরোইন কখনো বুড়ো হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। আরেকজন মন্তব্য করেন, ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যাচ্ছে না।  পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না?

তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের আলোচনায় থাকেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি তার রূপ সৌন্দর্যও বরাবরই দর্শকদের মুগ্ধ করে থাকে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪