| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরো আট শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 9206 বার পঠিত
হাম উপসর্গে আরো আট শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৮৬ জন। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ১ হাজার ৮৬। এ নিয়ে গত ৭৬ দিনে মোট ৫৮৩ জনের মৃত্যু। 

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৯৯৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৯ হাজার ৬১২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৩ জন ও আক্রান্ত ৩৯ হাজার ১৬৯ জন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪