বাংলাদেশের ব্যান্ডসংগীতের তারকা মাহফুজ আনাম জেমস ধরা দেন তার সুরের সঙ্গেই। কিংবদন্তি সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা কথা বলেন না। বছরজুড়ে আলোচনায় থাকেন গান, মঞ্চ পরিবেশনা ও আলোকচিত্র নিয়ে। কিন্তু নগরবাউলকে এবার দেখা গেলো একজন বাবা-স্বামী হিসেবেও। ঈদ উপলক্ষে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জেমস নিজেই, যেখানে দুই সংসারের ছেলেমেয়ের সঙ্গে এক ফ্রেমে দেখে ভক্তদের বেশ কৌতূহল বেড়েছে।
ফেসবুকে রথির পোস্ট করা এক ছবিতে জেমস ও তার কন্যা জান্নাতের সঙ্গে দেখা গেছে ছেলে জিবরানকে। বাবা ও বড় বোনের সঙ্গে ছোট জিবরাবন যেন বেশ আনন্দিত। অন্য এক ছবিতে জান্নাত-জিবরানের সঙ্গে দেখা গেছে জেমস ও তার বর্তমান স্ত্রী নামিয়াকে। ফ্রেমটিতে গায়ককে একইসঙ্গে বাবা ও স্বামীর ভুমিকায় দেখে নেটিজেনরা আনন্দিত।
একটি ফ্রেম শুধু বড় কন্যা জান্নাতের সঙ্গে ভাগ করে ছবিটির ক্যাপশনে রথি লিখেছেন, জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে। প্রিয় তারকাকে ঘরোয়া ছবিগুলোতে দেখে মন্তব্যের ঘরে শুভেচ্ছকা জানিয়েছেন ভক্তরা।
১৯৯১ সালে ১৭ নভেম্বর জেমসকে বিয়ে করেন রথি। বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাদের ঘরে রয়েছে কন্যা জান্নাত ও পুত্র দানেশ। গত বছরের ২৫ অক্টোবর তৃতীয় বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ পায় জেমসের।
এদিকে বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন রথি কানিজ। সেখানে ছবিটির ক্যাপশনে লেখা, জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে। ঘরোয়া ও আন্তরিক এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে । অনেকেই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। এই সংসারে তাদের মেয়ে জান্নাত ও ছেলে দানেশ রয়েছেন। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরও তাদের যোগাযোগ অব্যাহত ছিলো। পরে ২০২৪ সালের ১২ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস ও নামিয়া। বর্তমানে তাদের পরিবারে নতুন আনন্দের নাম পুত্রসন্তান জিবরান।
সূর্যয় / আয়না নিউজ