| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেমন গেলো পরীর ঈদ

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 6511 বার পঠিত
কেমন গেলো পরীর ঈদ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। কেমন গেলো ঢাকাই সিনেমার এই  জনপ্রিয় অভিনেত্রী  ঈদ। ঈদুল আজহা উপলক্ষে মন খুলে উত্তর দিয়েছেন পরীমনি। এবার নিজের গ্রামের বাড়িতে পারিবারিকভাবে ঈদ উদযাপন করেছেন পরী।

আগে ঈদে পরীমনি নিজে রান্না করতেন না। ঘুম থেকে উঠতে উঠতে দেখতেন সব রান্না হয়ে গেছে। কিন্তু সন্তানদের জন্য এখন নিজে রান্না করেন। এবার ঈদেও সকালে রান্না করেছেন নিজ হাতে। আমার এখন সমস্ত ফোকাস আমার বাচ্চারা। ওরা যেটা যেভাবে চায় আমি সেটাকে সেভাবে প্রাধান্য দেই। ওদের খুশিই আমার খুশি, ওদের ঈদ আমার ঈদ। নায়িকা জানিয়েছেন, সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই তার সব ঈদ আয়োজন বলেন পরীমনি। 

মডেলিং ও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পরীমনির যাত্রা শুরু হয়। ২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন পরীমনি। এরপর ‘আরও ভালোবাসবো তোমায়’, ‘রক্ত’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘স্ফুলিঙ্গ’, ‘গুণীন’ এবং ‘মা’-এর মতো দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে নিজেকে ঢালিউডের অন্যতম নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে ‘স্বপ্নজাল’ সিনেমায় তার অভিনয় বোদ্ধাদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ জনপ্রিয় পরী। বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে ২০২০ সালে বিখ্যাত‘ফোর্বস এশিয়া’র ১০০ ডিজিটাল তারকা হিসেবে স্থান পান তিনি।

পরীমনির ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন। নানা  বাধা-বিপত্তি ও বিতর্ক পেছনে ফেলে তিনি বারবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছেন। বর্তমানে তিনি এক পুত্র (রাজ্য) ও এক পালিত কন্যা সন্তানের গর্বিত মা।

ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর পিরোজপুরে নানা-নানির কাছে পরীমনির বেড়ে ওঠা। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলায় তার জন্ম। সেখানেই তার স্কুল ও কলেজের পড়াশোনা সম্পন্ন হয়। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি তার প্রবল আগ্রহ ছিল।

নিজের অদম্য সাহস, গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং অভিনয়শৈলী দিয়ে পরীমনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক অনবদ্য ও আলোচিত নাম হিসেবে নিজেকে ধরে রেখেছেন।

আল রাজীব/ আয়না নিউজ




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪