| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের জন্য উপযুক্ত একজনকেই খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী বাঁধন

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 8727 বার পঠিত
বিয়ের জন্য উপযুক্ত একজনকেই  খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী বাঁধন

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে সবসময়ই সহজভাব অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বিয়ের প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করার মতো একজনকে পেয়েছিলাম আমি। কিন্তু কোনো একটা কারণে সে ভেগে গেছে।

অনুষ্ঠানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না?  জবাবে অভিনেত্রী জানান, গত বছর বিয়ের পরিকল্পনা ছিলো, তবে পরিকল্পনা থাকলেও আমার পছন্দমতো মানুষ পেতে হবে।

অভিনেত্রী বলেন, বিয়ে তো আমি দুবার করে ফেলেছি।  এবার বিয়ের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, সঠিক জীবনসঙ্গী বেছে নিতে হবে।  এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

প্রশ্ন উঠে তবে কী পাত্র খুঁজছেন? জবাবে অভিনেত্রী বলেন, এখন বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে না পেলেও প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আলাপচারিতায় এ সময় ঈদের স্মৃতিচারণ করেন অভিনেত্রী। বলেন ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিলো গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাঁদের গ্রামের বাড়িতে উদযাপিত ঈদের স্মৃতি আজও আমার মনে জ্বলজ্বল করে। এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্বই বেশি অনুভূত হয়।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪