শালকে তিন মৌসুম খেলতে পারেনি জার্মানির সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতা বুন্দেস লিগায়। গতকাল (শনিবার) শালকে ফরচুনা ডুসেলডর্ফকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্তরের বুন্দেস লিগার শীর্ষস্থান পাকাপোক্ত করে মূল প্রতিযোগিতায় ফিরেছে। শালকে টুর্নামেন্ট শেষেও ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে।
অধিনায়ক কেনান কারামান ম্যাচের একমাত্র গোলটি করেছেন ১৩তম মিনিটে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা হ্যানোভারের চেয়ে শালকে ১০ পয়েন্ট এগিয়ে গেল। এখনও হ্যানোভারের হাতে তিনটি এবং শালকের দুটি ম্যাচ বাকি রয়েছে। লিগের শীর্ষ দুই দল নিয়ম অনুযায়ী সরাসরি শীর্ষ বিভাগে উন্নীত হবে।
ক্রীড়া পরিচালক ফ্র্যাঙ্ক ব্যোমান মিরন মুসলিচকে গত গ্রীষ্মে নিয়োগ দেওয়ার পর শালকে ঘুরে দাঁড়ায়। মুসলিচ সংকটে থাকা দলকে দ্বিতীয় বিভাগের শিরোপা জয়ের দৌড়ে ভালো অবস্থানে পৌঁছেছেন,যেখানে দ্বিতীয় স্থানে আছে প্যাডারবর্ন।
শালকের এই মৌসুমের সাফল্যে বড় ভূমিকা রাখে গত জানুয়ারিতে জেকোর চমকপ্রদ অন্তর্ভুক্তি। বসনিয়ান ফরোয়ার্ড লিগে ৯ ম্যাচে ৬টি গোল করেন। ৩১ মার্চ ইতালির বিপক্ষে কাঁধে চোট পাওয়ার পর থেকে ৪০ বছর বয়সী এই বসনিয়ান ফরোয়ার্ড মাঠের বাইরে ছিলেন।
আরও পড়ুন-
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তানি ক্রিকেট দল
ম্যাচ শেষে জয়ের নায়ক কারামান প্রতিক্রিয়ায় জানান ‘এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ক্লাব হিসেবে, শহর হিসেবে, আমাদের চারপাশের সবার জন্য আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। ঘরের মাঠে শেষ ধাপটা পার করতে পেরে আমি খুবই খুশি, কারণ এটা সমর্থকদের প্রাপ্য।’
শালকে গত পাঁচ বছরে দ্বিতীয়বার দ্বিতীয় বিভাগ থেকে সর্বোচ্চ প্রতিযোগিতায় উঠল। ২০২১ সালে বুন্দেসলিগা থেকে অবনমনের পর তারা পরের মৌসুমেই চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে, কিন্তু ২০২৩ সালে আবার অবনমনের পর ২০২৬-২৭ মৌসুমে আবারও তারা শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এফ এ/আয়না