| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তানি ক্রিকেট দল

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 3725 বার পঠিত
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তানি  ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৩ মে) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে। পিএসএলের ফাইনাল থাকায় সিরিজের বাকি সদস্যরা আসবেন পরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে পাকিস্তান স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে এই দুই ম্যাচ খেলবে যার স্কোয়াড আগেই ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবার অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি নতুন এই চার ক্রিকেটার নিয়ে ১৬ সদস্যের স্কোয়াড গঠন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজটি আগামী ৮ মে ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ মে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- 

দুর্দান্ত শুরু বাংলাদেশের

পাকিস্তান টেস্ট দল: 

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।


এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪