| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে চিত্রনাট্য আহ্বান

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 679 বার পঠিত
সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে চিত্রনাট্য আহ্বান

সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) এই উদ্যোগে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে ছবি দুটি নির্মাণের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

ডিএফপি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইংরেজি সাবটাইটেলসহ ২৫ থেকে ৩০ মিনিট দৈর্ঘ্য চলচ্চিত্রের একটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। আর ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে সিনেমাটি নির্মাণের জন্য। আর ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী কোনো গল্পের ওপর ভিত্তি করে। এই চলচ্চিত্রটির জন্য ১০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে।

আরও পড়ুন- 


চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ নির্মাণ সংশ্লিষ্ট সকল কাজ সম্পন্ন করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানকে। চলচ্চিত্র নির্মাণে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয়ের পাশাপাশি আগ্রহী প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক উল্লেখ করে ডিএফপি জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে হবে। 


 এফএ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪