| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মে দিবসে প্রেক্ষাগৃহে ‘মানুষটিকে দেখ’

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 466 বার পঠিত
মে দিবসে প্রেক্ষাগৃহে ‘মানুষটিকে দেখ’

‘মানুষটিকে দেখ’ অভিনেতা-নাট্যকার গাজী রাকায়েতের নির্মাণে সমাজসচেতন বিষয়ক চলচিত্রটি শুক্রবার মে দিবসের দিন রাজধানীর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই চলচিত্রটি সেরিব্রাল পালসি আক্রান্ত মানুষের জীবনসংগ্রাম ও তাদের ঘিরে থাকা কুসংস্কারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

সেরিব্রাল পালসি আক্রান্ত এক তরুণী বুদ্ধিবৃত্তিকভাবে মেধাবী হলেও শারীরিক সীমাবদ্ধতার কারণে তাকে হুইলচেয়ারে চলাফেরা করতে হয়। সমাজের অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে সে দমে না গিয়ে বরং একই অবস্থার মানুষের অধিকার আদায়ে সংগ্রামে নামে। পথশিশুদের নিয়ে কাজ করা এক তরুণ তার সঙ্গে যুক্ত হলে শুরু হয় তাদের যৌথ লড়াইয়ের গল্প

সিনেমাটি নিয়ে গাজী রাকায়েত বলেন, "সেরিব্রাল পালসি এমন একটি অবস্থা, যা জন্মের পর প্রথম কয়েক বছরের মধ্যে চিকিৎসা পেলে উন্নতির সম্ভাবনা থাকে; তবে পরবর্তীতে এটি পুরোপুরি নিরাময়যোগ্য নয়। এই বাস্তবতাকে সামনে রেখেই চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে।"

আরও পড়ুন- 

তিনজন 'সিপি পেশেন্ট' (সেরিব্রাল পালসি আক্রান্ত ব্যক্তি) রয়েছেন সিনেমার প্রধান তিনটি চরিত্রে। এছাড়াও আরও অভিনয় করেছেন রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হক, তারিক আনাম খান, মিলি বাশার, মামুনুর রশীদ, রহমত আলী, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, লারা লোটাস, কাজী নওশাবা, রাজীব সালেহীন।

হুমায়ূন ফরিদের প্রযোজনায় সিনেমাটি সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড-সিআরপির অর্থায়নে নির্মিত হয়েছে। উত্তম গুহর শিল্প নির্দেশনায় ‘মানুষটিকে দেখ’ এর সিনেমাটোগ্রাফি করেছেন শেখ রাজিবুল ইসলাম। সৈয়দ সাবাব আলী আরজুর আবহসংগীতে প্রিন্স সজলের সম্পাদনায় সৌরভ দাসের কালার গ্রেডিংএ কস্টিউম ডিজাইন করেছেন সাকি তারা। 


এফএ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪