ঢাকার ডেমরার আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির একটি টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে।
টিনশেডের এই কারখানায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল।
এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
হাফিজ/ আয়না নিউজ