| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাপক এরফানুল বিসিবি মেডিকেল প্যানেল সদস্য

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 1305 বার পঠিত
অধ্যাপক এরফানুল বিসিবি মেডিকেল প্যানেল সদস্য

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) তামিম ইকবাল খানের সই করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল প্যাডে এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বুধবার (২৯ এপ্রিল) জানান অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন-  

৬ বলে ৬ উইকেট মাইলস ডেভিসের

বিসিবির সভাপতির সই করা চিঠিতে বলা হয়, অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকীর অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবির মেডিকেল বিভাগ ও প্যানেলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এরফানুল হকের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের প্রত্যাশা করছি, যা বিসিবি মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে সহায়ক হবে। পাশাপাশি এই মেডিকেল প্যানেলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এফএ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪