| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিদোকে ঘুষি ১৩ ম্যাচ নিষিদ্ধ এস্তেবান

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 665 বার পঠিত
পুলিদোকে ঘুষি ১৩ ম্যাচ নিষিদ্ধ এস্তেবান

গত রোববার রিয়াল জারাগোজা ও হুয়েস্কা স্পেনের দ্বিতীয় বিভাগে মুখোমুখি হয়েছিলো। দুই দলের লড়াইয়ের শেষ দিকে আরাগোনেস ডার্বিতে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এস্তেবান আন্দ্রাদা কে লাল কার্ড দেখানোর পর প্রতিপক্ষ জর্জ পুলিদোর মুখে ঘুষি মেরে ক্ষোভ ঝাড়েন তিনি। ফলে শাস্তি স্বরূপ ১৩ ম্যাচ নিষিদ্ধের মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা।

জারাগোজা-হুয়েস্কা ম্যাচে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তের খেলা চলাকালীন টাচলাইনের দিকে পুলিদো আন্দ্রাদাকে কিছু বলায় তার জবাবে জারাগোজা গোলরক্ষক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে সজোরে ঘুষি মারেন। 

আরও পড়ুন- 

পেনাল্টিতে ড্র, আর্সেনাল-অ্যাতলেটিকোর

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হলে আন্দ্রাদা পরে গেলে সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মেরে হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজ লাল কার্ড দেখেন। দল দুটোই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে।রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে খেলতে নেমে এমন ঘটনার জন্ম দিলো তারা। ১-০ গোলে ম্যাচটি জিতেছে হুয়েস্কা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, পুলিদোর দিকে আন্দ্রাদার তেড়ে যাওয়া ও লাফানো তার হিংস্র ও আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ। তাকে বহিষ্কার করার পর আবারও গিয়ে সজোরে ঘুষি মারার কারনে লাল কার্ড দেখা এবং  ১২ ম্যাচের নিষেধাজ্দ্র পাশাপাশি আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে আন্দ্রাদা এবং জারাগোজা ক্লাবকে।

নিজের কৃতকর্মের জন্য ম্যাচ শেষে  অনুশোচনায় আন্দ্রাদা, দুঃখিত জানিয়ে বলেন,‘যা ঘটেছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব–ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত। আমি আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম। আমি খুব দুঃখ প্রকাশ করে জানাচ্ছি আর কখনও এরকম করব না কারণ আমি জানি আমি বহু বছর ধরে পেশাদার একজন ফুটবলার। আর জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাই, কারণ আমরা সহকর্মী।’


এফএ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪