ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা নতুন নয়, কিন্তু ৬ বলে ৬ উইকেট সম্ভব? ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে পেসার মাইলস ডেভিস এই অসম্ভবকে সম্ভব করে চমকে দিলেন ক্রিকেট বিশ্বকে। পেনক্রিজ ক্রিকেট ক্লাব এবং পেলসাল ক্রিকেট ক্লাব ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল। পেনক্রিজ প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৮ রান করে। জবাবে পেলসালের ইনিংস ১২.৫ ওভারে ৫২ রানে শেষ হয়ে যায়। পেনক্রিজ ক্লাবের ডেভিসের বোলিংয়ে ১৬ রানে ৭ উইকেট নেয় পেলসালের ব্যাটাররা। ডেভিস টানা ছয় বলে ৬ টি উইকেট নিয়ে নজির গড়েছেন জোড়া হ্যাটট্রিকের।
৮ ওভারে ২ উইকেট হারিয়ে পেলসালের সংগ্রহ ৪৯ রান। তৃতীয় ওভারে একটি উইকেট নেয়া ডেভিস দলের নবম ওভার এবং নিজের পঞ্চম ওভারের প্রথম বলটি ‘ওয়াইড’ করেন। একই ওভারে পঞ্চম এবং ষষ্ঠ বলে পিটার স্টিভেন্স এবং এহসান আকবরকে বোল্ড করেন তিনি। পেনক্রিজের অধিনায়ক জ্যাক পোপ ডেভিসের হ্যাটট্রিকের সুযোগ থাকায় ১১তম ওভারে আবারও তাকে বোলিং করতে দিলে তৈরি হয় বিরল নজির।
আরও পড়ুন-
রিয়ার হ্যাটট্রিকে নারী হকি দলের জয়
নিজের ষষ্ঠ ওভারে লেগ স্টাম্পে করা প্রথম বল অ্যালেক্স জোন্সের ব্যাট ছুঁয়ে সরাসরি উইকেটরক্ষকের হাতে। পরের তিনটি বলেই একে একে প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল পেন্নেল, টম রাইট এবং জেমি হলমেসকে বোল্ড হলে ডেভিসে পূর্ণ করেন তার জোড়া হ্যাটট্রিক। প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি ধরানো উচ্ছ্বসিত ডেভিস বলেছেন, ‘‘ব্যাপারটা আমার এখনও অবাস্তব মনে হচ্ছে। তবে এটা অসাধারণ সাফল্য। ’’
এফএ/আয়না