| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবরের রেকর্ডময় দিন

  • আপডেট টাইম: 29-04-2026 ইং
  • 1164 বার পঠিত
বাবরের রেকর্ডময় দিন

পেশোয়ার জালমি বাবর আজমের সেঞ্চুরিতে ৭০ রানে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠেছে। পাকিস্তানের সাবেক এই কাপ্তান ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা।  এই শতরানের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে এক দেশে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বিরাট কোহলি ও অভিষেক শর্মার পাশে নাম লেখালেন বাবর।  ভারতের মাটিতে এই দুই তারকা তাদের ৮টি করে সেঞ্চুরি করেছেন আর পাকিস্তানের মাটিতে তা করে দেখালেন বাবর ।

আরও পড়ুন-  

মৃত্যুর দ্বারপ্রান্তে শাপুর জাদরান

এ আসরে দ্বিতীয় সেঞ্চুরি নিয়ে বাবরের সব মিলিয়ে পিএসএলের ইতিহাসে তার চতুর্থ সেঞ্চুরির ফলে উসমান খানের সঙ্গে যৌথভাবে পিএসএলের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে গেছেন এই পাকিস্তানি তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩টি সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর। আর ২২টি সেঞ্চুরি করে ক্রিস গেইল রয়েছেন প্রথম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। টি-টোয়েন্টিতে ৯ নম্বর সেঞ্চুরিটি তুলে অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর। এর আগে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির সঙ্গে সমান ৮টি সেঞ্চুরি ছিল এই ব্যাটারের।  


এফএ/আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪