ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ৫ জন নিহত এছাড়াও এসব হামলায় ৭ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতি সময়কাল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮২৩ জন নিহত এবং ২,৩০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আরও পড়ুন-
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট ৭২,৫৯৯ জন নিহত এবং ১,৭২,৪১১ জন আহত হয়েছেন।
এফএ/আয়না