| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিয়ার হ্যাটট্রিকে নারী হকি দলের জয়

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 2469 বার পঠিত
রিয়ার হ্যাটট্রিকে নারী হকি দলের জয়

বাংলাদেশ নারী হকি দল দুর্দান্ত পারফর্ম করছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। আইচি-নাগোয়া এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতিহাসে নাম লিখিয়েছিল তারা। আজ সিঙ্গাপুরকে সেমিফাইনালে হারিয়ে উঠলো ফাইনালেও। আইরিন রিয়া ফিল্ড ম্যাচের অষ্টম মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দিলে চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা ফেরান। খেলার প্রথমার্ধে  দুই দল ১-১ সমতা নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পরে  দুদলের গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও  আর কোনো গোল হয়নি। ফলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।  আইরিন আক্তার রিয়া হ্যাটট্রিক করে ম্যাচ সেরার পুরস্কার পান।

আরও পড়ুন-   


বাংলাদেশ এই টুর্নামেন্ট জয়ের উপলক্ষ্যে নারী হকি দলের আনুষ্ঠানিক হকি যাত্রা শুরু হোলো।  অভিষেক আসরেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের নাম লেখানোর পর টুর্নামেন্টের ফাইনালেও উঠল। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ।

এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪