| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘আগে গুলি, পরে প্রশ্ন’ ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর হুশিয়ারি

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করা হলে তার জবাব কঠোর হবে বলে সতর্ক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলসংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়

বিস্তারিত...

আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার কোনো প্রয়োজন তিনি অনুভব করেন না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জোরপূর্বক আটক করার ঘটনার পর দ্য নিউইয়র্ক টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

বিস্তারিত...

ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে টানা ১২ দিনের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে দেশজুড়ে সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কার্যত বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি।

বিস্তারিত...

ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। এই বিল পাস হলে যুক্তরাষ্ট্র এসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যার মধ্যে রয়েছে ভারত, চীন ও ব্রাজিল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র

অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে লন্ডনে ‘মার্চ ফর ইনসাফ’

ইনকিলাব মঞ্চ ইউকের উদ্যোগে যুক্তরাজ্যব্যাপী জাতীয় ক্যাম্পেইন “মার্চ ফর ইনসাফ” সফলভাবে সম্পন্ন হয়েছে। শহীদ ওসমান হাদির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, তার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

ইথিওপিয়ায় ট্রাক উল্টে ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আফার প্রদেশে একটি কার্গো ট্রাক উল্টে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। নিহত ও আহত সবাই ইথিওপিয়ার নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

মসজিদ ভাঙচুর ঘিরে উত্তপ্ত নেপাল

প্রতিবেদনে আরও জানানো হয়, ধানুষা জেলার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালায়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ৪ জানুয়ারি বীরগঞ্জে বিক্ষোভ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে, পরে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও একটি পুলিশ স্টেশনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিস্তারিত...

বাসভবনে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

আধুনিক মালয়েশিয়ার স্থপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শতবর্ষী মাহাথির মোহাম্মদ ঘরের মধ্যে পড়ে গেছেন। তার এক সহযোগী মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, মাহাথিরকে দ্রুত জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালের এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা না হলেও বেশ কয়েকজন আহত ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটিতে অন্তত আগামী ৩০ দিন কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’ প্রয়োজন, এরপরই কেবল নির্বাচন সম্ভব।

বিস্তারিত...

“আমি এখনো প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করা হয়েছে”

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়েছে। নিউইয়র্কের আদালতে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়: ট্রাম্প

ট্রাম্পের প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি সহায়তা গ্রহণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ভুটানের অভিবাসী পরিবারগুলো। দেশটির ৮১ দশমিক ৪ শতাংশ পরিবার সহায়তা নেয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) এবং তৃতীয় স্থানে সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪