চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির মূল কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।
আসামে অবতরণের আগমুহূর্তে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
ইউরোপজুড়ে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এবার বড় ধরনের পরিবর্তন আনছে ইতালি সরকার। ১২ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন রি-ইমিগ্রেশন ডিক্রি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার আরও সুরক্ষিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অগ্রসর হয়েছে। তিনি জানান, চুক্তির খসড়া চূড়ান্ত হলে উভয় দেশ নিজ নিজ অবস্থান থেকে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে তা অনুমোদন করবে এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আকবর মণ্ডল (৪৭) নামে এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় মুসলিমদের বিরুদ্ধে ভীতিকর পরিবেশ তৈরি হওয়ায় তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছিলেন।
আগামী অর্থবছরের জন্য ১৮ দশমিক ৭৭ ট্রিলিয়ন রুপির প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পাকিস্তান সরকার। বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) আগামী রোববারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে পশ্চিমা কূটনৈতিক সূত্র। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের স্থান হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম-এ রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনকে ঘিরে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে দেখা দেয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও মাঠের ভেতরের আলোঝলমলে পরিবেশের সমান্তরালে বাইরে পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।
মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পোজা রিকা শহরের কোলোনিয়া কাজোনেস এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। বুধবার রাতভর চালানো এ হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোমায় থাকার তিন বছরেরও বেশি সময় পর মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। শুক্রবার (১২ জুন) সকালে থাই রাজপ্রাসাদ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এক মার্কিন কূটনীতিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় একজন থাই নারীকে আটক করেছে দেশটির পুলিশ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতের দিকে হামলার পর দুই দেশেই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।