স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের নতুনভাবে চারটি খনি এলাকা থেকে রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। এই উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন এবং এ বিষয়ে কোনও আপস করা হবে না।
ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নির্বাহী কমিটি গঠনের খবর নিশ্চিত করেছে মিশরীয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ।
সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।
আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের ওঠানামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা দেওয়ার বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করা হবে। এ সময় এসব দেশের নাগরিকদের নতুন ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।
ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এবং সোলতানির পরিবারের সদস্যদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় এবং এখনো বগিগুলোর ভিতরে কিছু যাত্রী আটকা রয়েছেন। পুলিশ কর্মকর্তা কর্নেল তাতচাপোন চিন্নাউওং বলেন, “নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্রেন সরানোর কাজ চলছে এবং আশা করা হচ্ছে শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।”
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে নিহতদের পাশাপাশি কতজন আহত বা আটক হয়েছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি তিনি।
গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নেয় ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়, যার ফলে গত এক বছরে বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভি