| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 308341 বার পঠিত
ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে টানা ১২ দিনের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে দেশজুড়ে সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কার্যত বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস ইন্টারনেট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ইরানের বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাতে রাজধানী তেহরানে বড় ধরনের বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়ে। এরপর থেকে দেশের অধিকাংশ অঞ্চলে অনলাইন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, তথ্য প্রবাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও এতে জনরোষ আরও বাড়তে পারে এবং খামেনি প্রশাসনকে বাড়তি চাপের মুখে পড়তে হতে পারে।

এদিকে, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই সহিংস বিক্ষোভ বৃহস্পতিবার ১২ দিনে গড়িয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আন্দোলনটি দেশটির ৩১টি প্রদেশের প্রায় সাড়ে ৩শ’ স্থানে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪