| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পালিয়ে গেলেন বিচ্ছিন্নতাকামী এসটিসি নেতা

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 308764 বার পঠিত
পালিয়ে গেলেন বিচ্ছিন্নতাকামী এসটিসি নেতা

বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়ে গেছেন বলে দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে নৌকায় সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন। বিমানটি প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে যায়। পরবর্তীতে ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছুক্ষণ বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। অবশেষে আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে বিমান পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে আবার তা চালু করা হয়।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, এইভাবে গোপনে দেশ ত্যাগ করার মাধ্যমে আল-জুবাইদি শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেছেন। জোট জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪