| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আগে গুলি, পরে প্রশ্ন’ ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর হুশিয়ারি

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 308265 বার পঠিত
‘আগে গুলি, পরে প্রশ্ন’ ট্রাম্পকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর  হুশিয়ারি

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করা হলে তার জবাব কঠোর হবে বলে সতর্ক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলসংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে এই কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, গ্রিনল্যান্ডে পা রাখার চেষ্টা হলে নীতি হবে ‘আগে গুলি, পরে প্রশ্ন’। তিনি এটিকে ডেনমার্কের সার্বভৌমত্ব ও ইউরোপীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিক দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ইউরোপের দেশ ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই ভূখণ্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই বক্তব্য শুধু ডেনমার্ক নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগজনক। ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি কার্যত ‘চোখ রাঙানোর’ ভাষায় দেওয়া এসব মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এদিকে ডেনমার্ক সরকার জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রয়যোগ্য নয় এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪