যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে বা যুদ্ধের পথে হাঁটতে চায়, তবে ইরান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তীব্র অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে শিগগিরই ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়ে নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫৩৮ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানে ব্যাপক আকার ধারণ করেছে সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। ২০২২ সালে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাসা আমিনির মৃত্যুর পর হওয়া আন্দোলনের পর এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা দাবি করছেন, নিহত নিকোল গুড একজন ‘সহিংস দাঙ্গাবাজ’ ছিলেন এবং এজেন্টদের গাড়ির দিকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় একজন এজেন্ট তার গাড়ির প্রতি ‘আত্মরক্ষামূলক গুলি’ চালিয়েছিলেন। তবে স্থানীয় ও অঙ্গরাজ্য নেতৃত্বসহ ডেমোক্র্যাটরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করছেন।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের ভিডিও প্রকাশ করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ‘অপারেশন হক আই স্ট্রাইক’ নামের এই অভিযান গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় পরিচালনা করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই রাস্তায় নেমেছে। তিনি বিক্ষোভকারীদের ‘গোলমালকারী’ ও ‘ধ্বংসাত্মক উপাদান’ হিসেবে আখ্যা দেন।
উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ এবং ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এর আগে গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।
টাইম ম্যাগাজিন বলেছে, এসব তথ্য নিশ্চিত হলে তা প্রমাণ করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকেও উপেক্ষা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যার দায়ে ইরান সরকারকে চড়া মূল্য দিতে হবে।
ট্রাম্পের অভ্যন্তরীণ ব্যর্থতার সমালোচনা করে খামেনি বলেন, “ট্রাম্প যদি সত্যিই দেশ পরিচালনা করতে জানতেন, তাহলে আগে নিজের দেশের সমস্যাগুলোর সমাধান করতেন।” একই সঙ্গে তিনি ইরানের যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘জাতীয় ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে’ উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। তবে ঠিক কতজন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে কিংবা তাদের পরিচয় সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।