উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, না, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি ময়মনসিংহ বিভাগে ২৬৬টি; সর্বমোট ২৮৪৭টি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে মোট ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে ৮টি পূর্বে জারি করা অধ্যাদেশ এবং একটি নতুন বিল অন্তর্ভুক্ত রয়েছে। বিলগুলো কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ
জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনয়ন না দেয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার পাশে ছিলো। সংসদে এমনটাই বললেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা।
দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে
দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬৩১জন। মঙ্গলবার (৭ এ্রপ্রিল) এই ফলাফল প্রকাশ করা হয়।
বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে
তিনি দাবি করেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন এই তিনটি ঐতিহাসিক আন্দোলনের কৃতিত্ব বিএনপির। তার ভাষায়, এই তিনটি আন্দোলনের ট্রফিই বিএনপির ঘরে।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আদালতে তোলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেয়া যায়, সংসদে নয়। তিনি বলেন, সংসদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য।
করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন ক্রয়ে এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।