| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল্টিমেটাম রাজপথে দেয়া যায়, সংসদে নয়: স্পিকার

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 211004 বার পঠিত
আল্টিমেটাম রাজপথে দেয়া যায়, সংসদে নয়: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেয়া যায়, সংসদে নয়। তিনি বলেন, সংসদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ্য করে। এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।

স্পিকার আরও জানান, বিষয়টি কোনও পয়েন্ট অফ অর্ডার নয় এবং বিরোধীদলের নেতার সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারের কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দলটি জানিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪