সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না। মঙ্গলবার (৭ এপ্রিল) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আর কোনো আবশ্যকতা নেই। একইভাবে আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে গরমের কারনে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
এফ এ / আয়না টিভি