সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের প্রস্তাবিত বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
সর্বশেষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে দেশে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। তিনি জানান, এই প্রক্রিয়া চলমান এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে।
দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা। সংসদে এসব কথা বললেন, খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার অতীতের মতো সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আগ্রহী নয়।
“ধর্ম যার যার, দেশটা সবার বিভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। দেশের সব ধর্মের মানুষের প্রতি ঐক্যের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দোকান-পাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দোকান মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা বলে জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনও দাম বাড়ানো হয়নি, তবে কতদিন এটি স্থিতিশীল রাখা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না।
জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকর বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।
বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে এআইআইবির ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া বিনিয়োগ বান্ধব নীতি এবং প্রকল্পের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবসায়ীদের মতামতও নেওয়া হয়েছে। নতুন প্রকল্প ছাড়াও বন্ধ থাকা সরকারি প্রকল্প চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।
নির্দেশনায় বলা হয়, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হাম রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।