| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাগারে শিরীন শারমিন

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 210881 বার পঠিত
কারাগারে শিরীন শারমিন

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ড শুনানি শেষে আদালত আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ১টার ৫৬ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শিরীন শারমিনকে। এরপর আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। এ সময় প্রচণ্ড ভিড়ে নাজেহাল শিরীন শারমিনকে ৩টা ১০ মিনিটে হাজতখানা থেকে এজলাসে তোলা হয়।  মঙ্গলবার শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উদ্দীন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিবি জানিয়েছে, শিরীন শারমিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন আর সেখান থেকেই তাকে আজ মঙ্গলবার ভোরে আটক করা হয়।




এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪