জাতীয় সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রীড়া খাতে ক্ষমতার অপব্যবহার করে ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবকে প্রভাবিত করা হয়েছিলো।
দুর্নীতির অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার। কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা রেখে অকাট্য প্রমাণ আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড' বললেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিল কণ্ঠভোটে পাস হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ সমস্যা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা মানুষ প্রায়ই পুরোপুরি উপলব্ধি করতে পারে না যতক্ষণ না তারা এর সরাসরি প্রভাবের মুখোমুখি হয়। তাই এখনই এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন
পহেলা বৈশাখ ঘনিয়ে আসতেই রাজধানীর মাছের বাজারগুলোতে শুরু হয়েছে উৎসবের আমেজ। আর এই আমেজের কেন্দ্রবিন্দুতেই রয়েছে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ। তবে এ বছর সেই ঐতিহ্য পালন করতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। কারণ, বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের লক্ষ্যে নোঙর তোলে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এই ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত হয়েছে ২১ এপ্রিল।
বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা না থাকার এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পরিস্থিতি অবনতি ঘটেছে। সংসদে এমনটাই বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাশ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম।
তিনি আরও জানান, 'জাতীয় পর্যটন মহাপরিকল্পনা' এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এতে পর্যটন আইন ও নীতিমালা, পর্যটন ক্লাস্টার, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, উপকূলীয় পর্যটন, জীববৈচিত্র্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।