রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় থানা সূত্রে জানা গেছে, দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়ে গেছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর সাড়ে ৪টায় আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকার আনারুলের মালিকানাধীন মক্কা ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
রাজধানীর তুরাগ থানার একটি বাসায় ঢুকে ডাকাতদের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামে এক নারী নিহত হয়েছেন। তারাবির নামাজ চলাকালে সংঘটিত এই হত্যাকাণ্ডে বাসা থেকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার মাত্র দুই দিনের মধ্যেই ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
খুলনার ডাকবাংলো মোড়ে বাটা শোরুমের সামনে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা
গাইবান্ধায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি ফেলে পালিয়ে যান চালক। ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড
ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযানে জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টায় হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র দেখেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। য় ৩০ মিনিট অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন তিনি।
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য প্রান্ত মণ্ডল নিহত হয়েছেন। নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে
বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি। কম্পিউটার অপারেটরের অসাবধানতা এবং প্রোগ্রাম সেটিংসজনিত সমস্যার কারণে বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’