| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 249718 বার পঠিত
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ছাত্রদল নেতার প্রাণ

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন আহমেদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আহমেদ ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন শাহাদাত শাকিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪