| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 249712 বার পঠিত
চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে উত্তেজিত জনতা দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টায় হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত দুইজন স্থানীয় গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।

স্থানীয় সুত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয় লোকজন দুইজনকে দেখতে পেয়ে আটক করার পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। লৌহজং থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 গত দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনায় নিহত দুজন জড়িত ছিলেন বলে জোড় দাবি স্থানীয়দের। ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ওসি মনির হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪