| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সীমান্তে আটক ৩ শিশুকে

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 166575 বার পঠিত
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সীমান্তে আটক ৩ শিশুকে

নীলফামারীর ডোমারের চিলাহাটি সীমান্তে আটক তিন শিশু হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকার কোনাবাড়ির আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জের ছাতক থানার নতুন বাসতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০) কে  তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ।  

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ আরও জানান, ৩ জনের মধ্যে একজন পরিবারকে না জানিয়ে কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। সোমবার বিকেলে সে রাজশাহী আসার পরে সেখানে বাকি দুইজনের সঙ্গে পরিচয় হলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা ট্রেনে করে ডোমারের চিলাহাটিতে পৌঁছিয়ে সেখানে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময়ে ৫৬ বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করা হয়।


 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪