| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা: চালক-হেলপার নিহত

নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

লঞ্চ-তেলবাহী জাহাজ সংঘর্ষ, অন্তত ১০ জন আহত

আহতদের মধ্যে কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। দুর্ঘটনার সময় নদীতে পড়ে যান দুই যাত্রী, যাত্রীরা জানায়, পরে তারা সাঁতরে লঞ্চে ফিরে আসেন। অনেক যাত্রী অভিযোগ করেছেন, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন, নিহত ২

চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কোতোয়ালি থানার টেরিবাজারে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কেবি অর্কিড প্লাজা’ মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বিস্তারিত...

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

পারিবারিক বিরোধের জেরে খুলনার বটিয়াঘাটায় ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ২নারী সহ ৪ জনকে গুলি করেছেন দুর্বৃত্তরা।

বিস্তারিত...

মেঘনায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট ডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে সংঘর্ষে মৎস্য বিভাগের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। এছাড়া স্পিডবোটে থাকা পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

নীলসাগর ট্রেনের ৯টি বগি উদ্ধার, চলছে লাইন স্থাপনের কাজ

রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে। সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরের এই রুটে চলাচলকারী ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। পরে যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত এলাকা পার হয়ে অন্য ট্রেনে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বিস্তারিত...

চট্টগ্রামের টেরির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

চট্টগ্রাম নগরের টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।

বিস্তারিত...

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ: রুট পারমিট বাতিল, তদন্তে দুই কমিটি

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দায় নির্ধারণ করে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল বাগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে তাঁতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিস্তারিত...

৪ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধার কাজ শুরু

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ট্রেনটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী ছিল। সান্তাহার স্টেশনের অদূরে বগারবাড়ী এলাকায় রেললাইনের মেরামতের কাজ চলছিল। এ সময় নিয়মানুযায়ী লাল পতাকা টাঙানো ও সিগন্যাল দেওয়া থাকলেও ট্রেনের চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে ট্রেনটি মেরামতাধীন লাইনে প্রবেশ করান। এতে বিকট শব্দে পাওয়ার কারসহ ৯টি বগি লাইনচ্যুত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪