| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা: চালক-হেলপার নিহত

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 147517 বার পঠিত
গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কা: চালক-হেলপার নিহত

নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চালক ও এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খানপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও হেলপার  হিমেল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার আতিকুল (১৭), তিনি একই এলাকার রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর থেকে ইটবোঝাই ট্রাক্টর নিয়ে তারা আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খানপুকুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাক্টরে থাকা চালক ও দুই হেলপার গুরুতর আহত হন।

পরে রানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক রাব্বি ও হেলপার হিমেলকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪