| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢলে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বিস্তারিত...

সদরঘাটে দুই লঞ্চের চাপায় ২ জন নিহত, অন্তঃসত্ত্বা নারী আহত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।

বিস্তারিত...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভিড়, ভোগান্তি চরমে

মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে ঘাট এলাকায় হাজারো যাত্রীর ঢল নামে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বিস্তারিত...

বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আহত অর্ধশতাধিক

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস দুপুরে সান্তাহার স্টেশনে থামার পর কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

বিস্তারিত...

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার জংশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিলো। সতর্কতা হিসেবে সেখানে লাল পতাকা টানানো ছিলো। ট্রেনের চালক সতর্ক সংকেতটি খেয়াল না করায় দ্রুতগতির ট্রেনটি লাইনচ্যুত হয়। এমনটাই অভিযোগ করেছে স্থানীয় সূত্র।

বিস্তারিত...

মানিকগঞ্জে ২২মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দীর্ঘ প্রায় এক যুগ পলাতক থাকার পর ২২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসীমউদ্দিন (৫০)কে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।

বিস্তারিত...

পটিয়ায় ত্রিমুখী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১৫

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় আরেকটি ঈগল বাস মারসা বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন।

বিস্তারিত...

মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় নারী নিহত, ছেলে গুরুতর আহত

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে লাভলুর হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

নেশার টাকা না পেয়ে বসতঘর জ্বালিয়ে দিলো ছেলে

স্থানীয়রা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে এবং প্রায় সময় মাদকের জন্য তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার রাতে টাকা না পেয়ে শহিদুল ভোরে মা ও ঘর উভয়কেই হুমকির মুখে ফেলে। আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

বিস্তারিত...

সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

বগুড়ার সান্তাহারে নীলসাগার এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এসময় উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

নিজ সন্তান অপহরণ, পিতা ও সহযোগী গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত আট বছর বয়সী শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।।

বিস্তারিত...

বগুড়ার শেরপুরে চলন্ত মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন।

বিস্তারিত...

রাজশাহীতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনার কবলে কুড়িগ্রাম-২ আসনের এমপি, আহত ৩

পুলিশ জানায়, এমপি’কে বহনকারী হাইব্রিড গাড়িটি যখন ব্রিজ এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

বিস্তারিত...

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪