ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ কনস্টেবল মো.ফখরুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নীলফামারীর কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান নিরাপদ বৃদ্ধাশ্রমে ঈদুল ফিতরের দিনে উপহার পাঠিয়েছেন
মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য। হাতে গোনা কয়েকজন মানুষ নতুন পোশাক পরে রাস্তায় বের হয়েছেন। কিছু প্রাইভেটকার চললেও বাসের সংখ্যা কম, এবং চলমান বাসগুলোর বেশিরভাগই যাত্রীশূন্য।
ঈদের বিশেষ খুতবার পর দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি ফিলিস্তিন, ইরান, আফগানিস্তানসহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ ও মুসলিম উম্মাহর কল্যাণে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। উৎসব উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে বাংলা ও আরবিতে “ঈদ মোবারক” লেখা ব্যানারে সজ্জিত করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শহরজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
ভোর থেকেই নরসুন্দা নদী তীরবর্তী ঈদগাহমুখী সব সড়ক মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রায় দুই শতকের ঐতিহ্য ধরে রেখে এবারের জামাতেও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিণত হয় জনসমুদ্রে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টরসহ বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়।
ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গির সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনার বেড়া উপজেলায় ফজলু রহমান নামে ফজলু রহমান (৫৫) নামে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়মনসিংহের মুক্তাগাছায় মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়াকে আটক করেছে পুলিশ
চা খাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটিতে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে