| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবান মেঘলায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 19-03-2026 ইং
  • 230786 বার পঠিত
বান্দরবান মেঘলায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকা থেকে পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) এবং তার চার বছরের মেয়ে বৃষ্টি মার্মা। তারা মেঘলার কানা পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে নিখোঁজ ছিল। আত্মীয়স্বজনদের তৎপর অনুসন্ধানের পর এক পর্যায়ে পাহাড়ের চূড়া থেকে পড়ে তাদের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, পাহাড়ের উঁচু থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে। তবে তারা ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে জানান, মা-মেয়ের মরদেহ আমরা উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪