| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদগঞ্জে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ডায়াবেটিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর ১৮ বছর বয়সী তানজিনা আক্তার মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মৃত তানজিনা রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

রাস্তার ওপর পড়ে ছিলো কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় কিশোরীর রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

খুলনায় নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার

শিশুর বাবা মো. শাহজালাল জানান, ঈদের দ্বিতীয় দিন বিকেলে পরিবারের সদস্যসহ তার শ্বশুরবাড়ি বিয়ের অনুষ্ঠানে যান। দুপুর দেড়টার দিকে শিশুটি তোতা মিয়ার কাছে আইসক্রিম খেতে যায়। পরে মায়ের সঙ্গে ফোনে কথা হওয়ার পর তোতা মিয়ার ফোন বন্ধ পাওয়া যায়।

বিস্তারিত...

নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ নিহত ৩

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বিস্তারিত...

নিভে গেল এক পরিবারের তিন প্রাণ, আহত ৩

যশোর-মাগুরা মহাসড়কে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বিস্তারিত...

সময় মতো অফিসে উপস্থিত না হওয়া কর্মচারীদের সতর্ক করলেন জেলা পরিষদ প্রশাসক

নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ ঈদের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে অফিস সময় সকাল ৯টার মধ্যে উপস্থিত না হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ডেকে সতর্ক করেন প্রশাসক

বিস্তারিত...

তেলের লাইনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিস্তারিত...

সহপাঠীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষ হতে না হতেই আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, দিনের শুরুতে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঢাকামুখী মানুষের ভিড়।

বিস্তারিত...

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে তিনি প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টি (জাপা)-এর মনোনয়ন ফরম কেনেন এবং পরবর্তীতে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

বিস্তারিত...

নাটোরে বালুবাহী ট্রাকের চাপায় নিহত ৩, আহত ৪

নাটোর জেলার লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী জিরা ও একটি ট্রাক জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিস্তারিত...

ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে ডিএমপির আল্টিমেটাম

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত অবৈধ স্থাপনা ও ব্যবসা কার্যক্রম উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দখল সরিয়ে না নিলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪