| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে মৃত্যু

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 230910 বার পঠিত
গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে মৃত্যু

ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গির সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী কাওসার হোসেন জানান, দুপুরে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টির আশঙ্কা দেখা দিলে আজহারুল ইসলাম মাঠে বাঁধা গরু আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪