| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিভে গেল এক পরিবারের তিন প্রাণ, আহত ৩

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 225012 বার পঠিত
নিভে গেল এক পরিবারের তিন প্রাণ, আহত ৩

যশোর-মাগুরা মহাসড়কে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।  এ ঘটনায় আহত জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। হতাহতরা সবাই যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা।

আত্মীয় বাড়ি থেকে বেড়ানো শেষে তারা মণিরামপুরে ফেরার পথে সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি রাত ৩টায় গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গভীর রাতে প্রাইভেটকারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছে ধাক্কা দিলে পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪